ফের চালু হলো জেমিনির মাধ্যমে মানুষের এআই ছবি তৈরি
আরও উন্নত হলো গুগলের জেমিনি এআই ইমেজ ক্রিয়েশন মডেল। শিগগিরই এটির মাধ্যমে ফের মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিজ্যুয়াল বা ছবি তৈরি করা যাবে। খবর রয়টার্স।
গত ফেব্রুয়ারিতে ছবি তৈরির এই টুলটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। মূলত মডেলটিতে তৈরি ছবির যথার্থতা নিয়ে অভিযোগ উঠে। এরপরই সেটি উন্নত করার জন্য বন্ধ করে দেয়া হয়।
কোম্পানিটি জানিয়েছে, মডেলটির দুর্বলতাগুলো খুঁজে সেটি উন্নত করা হয়েছে যাতে এর লক্ষ্য ঠিক থাকে।
ডিবিটেক/বিএমটি







